কয়েন ছুঁড়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা, আর টসে জয়ী হয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন।

সিরিজের প্রথম টেস্ট ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক জানিয়েছেন, তিন জন পেসার এবং একজন স্পিনারকে অন্তর্ভুক্ত করে সাজানো হয়েছে বাংলাদেশের একাদশ।

ব্যাটিং করার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, “উইকেটে শুষ্ক ভাব আছে, চেষ্টা করব ভালো একটা সংগ্রহ দাঁড় করানোর। দল হিসেবে আমাদের ধারাবাহিক হতে হবে, প্রস্তুতিও ভালো হয়েছে। প্রতিপক্ষের ভালো বোলিং আক্রমণ থাকায় আমার মনে হয় না কন্ডিশন খুব একটা বড় ফ্যাক্টর হবে।”

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই টেস্ট সিরিজের লাইভ ব্লগে সবাইকে স্বাগত জানানো হচ্ছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের একটি সিরিজ খেলছে বাংলাদেশ। আজ জোহানেসবার্গে শুরু হতে যাচ্ছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি।

ম্যাচটির তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ, প্রয়োজনীয় তথ্য ও বিস্তারিত পরিসংখ্যান জানতে মুক্তকণ্ঠের লাইভ ব্লগে চোখ রাখার অনুরোধ করা হচ্ছে।