জনপ্রিয় গান ‘রোকযানা’-র জন্য শ্রোতাদের কাছে অত্যন্ত পরিচিত সংগীতশিল্পী শেখ সাহেদ আলী আর নেই। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু এবং গণমাধ্যমকর্মী এরশাদুল হক মুক্তকণ্ঠকে তাঁর মৃত্যুর এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে এই গুণী শিল্পীর বয়স হয়েছিল ৬৩ বছর।