আসছে এক নতুন যুগের উড়ন্ত গাড়ি। দুই আসনের এই বিশেষ যানে থাকবে চালকবিহীন বা অটোপাইলট ব্যবস্থা। উড়ন্ত গাড়ি নির্মাতা একটি চীনা প্রতিষ্ঠানের দাবি, আগামী গ্রীষ্ম থেকেই চীনের মানুষ এই ধরনের অত্যাধুনিক উড়ন্ত যানে ভ্রমণ শুরু করতে পারবেন।

এক্সপেং নামের ওই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ডেলি ঝাও জানিয়েছেন, আগামী বছরের দ্বিতীয় ভাগেই উড়ন্ত গাড়িটি বাজারে চলে আসবে। এর সম্ভাব্য দাম ধরা হয়েছে ৩ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকারও বেশি। গাড়িটি স্বল্প উচ্চতায় উড়বে। প্রাথমিক পর্যায়ে চীনের গ্রামীণ এলাকার শৌখিন ব্যবহারকারী এবং জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের কথা মাথায় রেখে এটি প্রস্তুত করা হচ্ছে।

প্রশিক্ষিত পাইলট ডেলি ঝাওয়ের দাবি, “মাত্র ৫ মিনিটে তিনি যে কাউকে এটি ওড়ানো শেখাতে পারবেন।”

গত প্রায় ১০ বছর ধরে এই ধরনের গাড়ির উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে এক্সপেং। অবশেষে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে সীমিত পরিসরে তাদের উড়ন্ত যান ব্যবহারের অনুমতি প্রদান করেছে। গাড়িটি তৈরির প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি তাদের গুয়াংজু কার্যালয়ে উড়ন্ত মোটরসাইকেলের পরীক্ষামূলক উড্ডয়নও সম্পন্ন করেছে।

উড়ন্ত গাড়িটির ছোট ককপিটটি আকারে ফিয়াট ৫০০ গাড়ির প্রায় সমান। ড্রোনের মতো ব্যাটারিচালিত ছয়টি পাখার সাহায্যে যানটি আকাশে উড়তে সক্ষম। আর এটি নিয়ন্ত্রণ করা যায় একটি সাধারণ জয়স্টিক বা গিয়ার হ্যান্ডেলের মাধ্যমে। নির্দিষ্ট গন্তব্য ঠিক করে দিলে যানটি নিজে থেকেই সেখানে উড়ে যেতে পারে। প্রশিক্ষিত পাইলট ঝাওয়ের দাবি, “মাত্র পাঁচ মিনিটেই তিনি যে কাউকে এটি ওড়ানো শেখাতে পারবেন।”

এই উড়ন্ত যানের দামের মধ্যেই ফোর্ড ট্রানজিটের মতো আকারের ছয় চাকার একটি ভ্যান অন্তর্ভুক্ত রয়েছে। হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ট্রান্সফরমার্স’-এর মতো ভ্যানটির পেছনের অংশ খুলে সেখান থেকে উড়ন্ত যানটি বেরিয়ে আসে বলে জানান ঝাও।

প্রায় এক দশক ধরে উড়ন্ত গাড়ি তৈরির কাজে যুক্ত ডেলি ঝাও জানান, হ্যারি পটারের গল্পের উড়ন্ত প্রাণীর পিঠে মানুষের চলাচল এবং স্পাইডার-ম্যান কমিকসের গ্রিন গবলিনের উড়ন্ত স্কেটবোর্ড তাঁকে এ ধরনের যান তৈরিতে অনুপ্রাণিত করেছে।

গতকাল মঙ্গলবার পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত ওয়েব সামিটে ঝাও বলেন, “এমন এক পৃথিবী আসতে চলেছে, যেখানে সবাই চালকের আসনে বসতে পারবেন।” সেখানে যানটির একটি নমুনা প্রদর্শন করা হলে বিপুলসংখ্যক মানুষ তা দেখতে ভিড় করেন।

ঝাও আরও জানান, যানটি ব্যবহার করতে গিয়ে এখন পর্যন্ত কেউ আহত হননি। যদিও একে উড়ন্ত গাড়ি বলা হচ্ছে, তবে এতে কোনো চাকা নেই; বরং এটি হেলিকপ্টারের মতো এক ধরনের ড্রোন। তিনি বলেন, “এমন এক পৃথিবী আসতে চলেছে, যেখানে সবাই চালকের আসনে বসতে পারবেন।”

ঝাওয়ের মতে, যাঁরা ডাইভিং, সার্ফিং, দুর্গম পথে গাড়ি চালানো এবং উড়তে পছন্দ করেন, শুরুতে তাঁদেরই লক্ষ্য করে যানটি বাজারে আনা হবে।

এদিকে গত মাসে ইলন মাস্ক তাঁর প্রতিষ্ঠান টেসলার তৈরি উড়ন্ত গাড়ির একটি নমুনা প্রদর্শন করেছিলেন। বর্তমানে বৈদ্যুতিক গাড়ি ও ড্রোন প্রযুক্তি উন্নয়নে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। এই প্রসঙ্গে ঝাও বলেন, মাস্কের প্রদর্শিত যানটি আসলে “শূন্যে লাফ দিচ্ছিল, প্রকৃত অর্থে উড়ছিল না”।

এক্সপেংয়ের তৈরি উড়ন্ত যানটি মাটি থেকে সর্বোচ্চ এক কিলোমিটার উচ্চতায় উড়তে পারে। তবে সেসনার মতো সাধারণ হালকা উড়োজাহাজের তুলনায় এর উড্ডয়ন উচ্চতা অনেক কম। ঝাও বলেন, “আমি এমন একটি সম্ভাব্য ভবিষ্যৎ প্রজন্মের যান দেখার অপেক্ষায় আছি, যেটি সত্যিকার অর্থেই উড়তে পারবে।”

যানটি একবারে সর্বোচ্চ ৩০ কিলোমিটার উড়তে পারে। শিগগিরই এই দূরত্ব দ্বিগুণ করার কাজ চলছে। মাস্কের প্রদর্শনীকে সার্কাসের কসরতের সঙ্গে তুলনা করা যায় কি না, জানতে চাইলে তাতে সম্মতি জানান ঝাও।

তবে এক্সপেংয়ের এই ‘উড়ন্ত গাড়ি’র ব্যবহারেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। চীনে শুধুমাত্র অনুমোদিত পার্ক এলাকায় এবং দুর্গম স্থানে পৌঁছাতে জরুরি সেবার কাজে এটি ব্যবহার করা যাবে। যানটি একবারে সর্বোচ্চ ৩০ কিলোমিটার উড়তে পারে এবং এই দূরত্ব দ্বিগুণ করার প্রক্রিয়া বর্তমানে চলমান।

এই উড়ন্ত যান বাজারে আনার উদ্যোগটি মূলত চীন সরকারের এক বৃহত্তর পরিকল্পনার অংশ। বেইজিং এই পরিকল্পনাকে অভিহিত করেছে ‘লো-অল্টিটিউড ইকোনমি’ হিসেবে। এর আওতায় ড্রোন ও উড়ন্ত গাড়ি তৈরি করা হচ্ছে। প্রথমে পণ্য পরিবহনে এবং পরবর্তীতে মানুষ চলাচলে এসব যান ব্যবহার করা হবে। গ্রামীণ এলাকা থেকে শুরু করে ধীরে ধীরে শহরগুলোতেও এর ব্যবহার বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

ভবিষ্যতে সব গাড়িরই ডানা গজাবে এবং সব ধরনের পরিবহনব্যবস্থা দ্বিমাত্রিক জগৎ থেকে ত্রিমাত্রিক জগতে চলে যাবে। ঝাও জানান, চীনে উড়ন্ত যান তৈরির কাজ করছে এমন প্রায় ২০টি প্রতিষ্ঠানের একটি তাঁর। তিনি বলেন, “ভবিষ্যতে সব গাড়িরই ডানা গজাবে এবং সব ধরনের পরিবহনব্যবস্থা দ্বিমাত্রিক জগৎ থেকে ত্রিমাত্রিক জগতে চলে যাবে।”

উড়ন্ত গাড়ির ব্যবহার বৃদ্ধি করতে সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে তাঁর প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে বলে জানান তিনি। ঝাও বলেন, “আমরা যত দ্রুত সম্ভব ইউরোপের বাজারে প্রবেশ করতে চাই।”