তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় সোয়া সাতটায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয় এবং রাত পৌনে আটটায় তা শেষ হয়। এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১) শুরু হওয়ার ঠিক আগের দিন দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো।
উল্লেখ্য যে, কপ৩১ সম্মেলনে যোগ দেওয়ার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।