দেশের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রিমার্ক এইচবি-র স্কিনকেয়ার ব্র্যান্ড 'লিলি'-র সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। এই চুক্তির আওতায় আগামী দুই বছর ধরে তিনি ব্র্যান্ডটির বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের সাথে যুক্ত থাকবেন।

গত শনিবার রাজধানীর গুলশান এলাকায় অবস্থিত রিমার্কের করপোরেট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সাবিলা নূরের পাশাপাশি লিলি সিরাম গ্লো সোপের পক্ষে চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান চুক্তিনামায় স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিমার্কের মিডিয়া ও কমিউনিকেশন হেড মিজানুর রহমান, হারল্যানের মার্কেটিং হেড হাবিব উল্লাহ হাবিব, মডার্ন ট্রেড চ্যানেল প্রধান হেলাল উদ্দিন এবং লিগ্যাল অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আহসান হাবিব।

অনুষ্ঠানে সাবিলা নূর তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘লিলি সাবান আগেও ব্যবহার করেছি। তবে এবার লিলি সাবান এসেছে আগের চেয়ে আরও উন্নত মান, নতুন ও আধুনিক প্রযুক্তি এবং আরও সমৃদ্ধ ফর্মুলা নিয়ে। এর উন্নত গুণমান, কার্যকারিতা আর মন মাতানো দীর্ঘস্থায়ী সুগন্ধ আমাকে সত্যিই মুগ্ধ করেছে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘নিজের অভিজ্ঞতা থেকেই লিলি সোপের ওপর আমার বিশেষ আস্থা তৈরি হয়েছে। আর সেই বিশ্বাস থেকেই লিলি সাবানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়া সত্যিই আনন্দের।’

অন্যদিকে, রিমার্ক এইচবির চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, ‘লিলি সিরাম গ্লো সোপের সঙ্গে সাবিলা নূরের মতো গুণী অভিনেত্রীকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। লিলি সোপের নতুন ভেরিয়েন্টগুলো উন্নত মান ও বৈশিষ্ট্য নিয়ে বাজারে এসেছে। আমরা বিশ্বাস করি, গুণগত মান ও কার্যকর ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে লিলি দেশের সেরা সাবান ব্র্যান্ড হয়ে উঠবে।’

উল্লেখ্য যে, লিলি সিরাম গ্লো সোপ বর্তমানে তিনটি ভিন্ন ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে, যেগুলি হলো— ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন এবং লেমন স্প্ল্যাশ।