ডিজিটাল বিনোদনের জগতে নিজেদের এক নতুন পরিচয়ে উপস্থাপন করল ডিজিটাল কনটেন্ট প্ল্যাটফর্ম ‘দোয়েল’। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের সকল ডিজিটাল প্ল্যাটফর্মে একটি নতুন লোগো উন্মোচন করেছে, যার মাধ্যমে তারা তাদের ব্র্যান্ড আইডেনটিটি নতুন করে সাজিয়েছে।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে তাদের কার্যক্রম শুরু করেছে ‘দোয়েল’। যাত্রার শুরু থেকেই তারা বৈচিত্র্যময় এবং মানসম্মত কনটেন্ট তৈরির লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলা ভাষার সমৃদ্ধি, দেশীয় সংস্কৃতির প্রতিফলন এবং দর্শকদের বিনোদনের বিশেষ চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি স্বতন্ত্র ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করাই এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য।
সময়ের সাথে সাথে ডিজিটাল বিনোদনের যে পরিবর্তন আসছে, দর্শকদের রুচির বিবর্তন এবং কনটেন্ট গ্রহণের নতুন নতুন অভিজ্ঞতাগুলোকে গভীরভাবে বিবেচনা করে নিজেদের উপস্থাপনাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে তুলতে আগ্রহী এই প্ল্যাটফর্মটি।
নতুন ব্র্যান্ড আইডেনটিটি ধারণ করে দোয়েলের এই অগ্রযাত্রা দেশের ডিজিটাল বিনোদনশিল্পে আরও বৈচিত্র্যময় কনটেন্ট সংযোজন এবং দর্শকদের জন্য এক নতুন ধরনের বিনোদন অভিজ্ঞতা তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।