বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে বিশাল নিয়োগ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, প্রকৌশলী, কর্মকর্তা এবং কর্মচারীসহ বিভিন্ন শূন্য পদে মোট ১ হাজার ১১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই বিপুল সংখ্যক নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক।
নিযুক্তির বিস্তারিত তথ্যানুসারে, ১ হাজার ১১৭টি পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে জেনারেল নার্স পদে, যেখানে ৪০০ জন সুযোগ পাবেন। এছাড়া স্পেশালাইজড নার্স এবং মেডিক্যাল অফিসার পদে ২০০ জন করে নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ নভেম্বর ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। তবে ব্যাংকে আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত করা হয়েছে ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড।
নিয়োগ দেওয়া হবে যে সকল পদে, তার বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো:
সিনিয়র কনসালট্যান্ট, চিফ এক্সিকিউটিভ অফিসার, কনসালট্যান্ট, সিনিয়র মেডিক্যাল অফিসার/স্পেশালিস্ট, মেডিক্যাল অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, লিগ্যাল অফিসার, কোম্পানি সচিব, চিফ সিকিউরিটি অফিসার, হেড অব নার্স, স্পেশালাইজড নার্স, জেনারেল নার্স, ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, পারফিউশনিস্ট, এমব্রায়োলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, চিফ মেডিক্যাল, টেকনোলজিস্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট, ওটি টেকনিশিয়ান, ইকোল্যাব টেকনিশিয়ান, ইলেকট্রোফিজিওলোজি টেকনিশিয়ান, ইটিটি টেকনিশিয়ান, হেমোডায়ালাইসিস টেকনিশিয়ান, ল্যাব, টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, পেস মেকার টেকনিশিয়ান, এন্ডোস্কপি ও কোলনস্কপি সহকারী, ইআরসিপি সহকারী, ম্যানেজার ফুড অ্যান্ড বেভারেজ, ম্যানেজার ফার্মেসি, ম্যানেজার হাউসকিপিং, হেড অব ইঞ্জিনিয়ারিং, ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার, জুনিয়ার ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার, হেড অব আইটি, ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার (আইটি), জুনিয়ার ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার (আইটি), অডিটর এক্সিকিউটিভ (অ্যাডমিন অ্যান্ড এইচআর), এক্সিকিউটিভ (অ্যাকাউন্টস), স্টোর অফিসার, ফ্রন্ট ডেস্ক অফিসার, ব্যক্তিগত সহকারী টু সিইও, কম্পিউটার অপারেটর (রিপোর্টিং), সুপারভাইজার (প্যাশেন্ট কেয়ার), টেকনিশিয়ান (ইঞ্জিনিয়ারিং), টেকনিশিয়ান (আইটি), টেকনিশিয়ান (মেডিক্যাল গ্যাস), ড্রাইভার (অ্যাম্বুলেন্স), চিলার অপারেটর, বয়লার অপারেটর, অপারেটর (সিএসএসডি), সাবস্টেশন অ্যাটেনডেন্ট, ওটি অ্যাটেনডেন্ট, ইমেজিং অ্যাটেনডেন্ট, ইকো ল্যাব অ্যাটেনডেন্ট, ল্যাব অ্যাটেনডেন্ট এবং প্লাম্বার।
আবেদনের যোগ্যতা ও শর্ত—
প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, অন্যান্য শর্তাবলি, আবেদনের সঠিক পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের বলা হয়েছে, আবেদনের পূর্বে ওয়েবসাইটের ওই বিজ্ঞপ্তিটি গুরুত্ব সহকারে দেখে নিতে।
*বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে নিয়োগে আবেদনের বিস্তারিত সব তথ্য জানতে এখানে ক্লিক করুন