দেশের শীর্ষস্থানীয় রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে এক অভাবনীয় সুযোগের আওতায় ঘরভর্তি ইলেকট্রনিকস পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা। বর্তমানে দেশব্যাপী পরিচালিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’–এর বিশেষ আকর্ষণ ‘ওয়ালটন হাউসফুল অফার’–এর আওতায় তিনি এই বিশাল উপহারের অধিকারী হয়েছেন।

গত বুধবার বিকেলে বোয়ালখালীর গোমদন্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আছমা সুলতানার হাতে উপহার সামগ্রীগুলো তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান। অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিকস বাজার’–এর স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিনসহ আরও অনেকে।

আছমা সুলতানা যে উপহারগুলো পেয়েছেন, তার তালিকায় রয়েছে আধুনিক সব গৃহস্থালি পণ্য। তিনি উপহার হিসেবে পেয়েছেন ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় আরও অনেক পণ্য।

কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫–এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এর পাশাপাশি ক্রেতাদের জন্য রয়েছে বিদেশ ভ্রমণ এবং ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় সব উপহার পাওয়ার বিশেষ সুবিধা।