প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এবং এর আওতাধীন বিভিন্ন আন্তঃবাহিনী মেডিক্যাল ইউনিটসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৫ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে মোট ৩০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে এই প্রক্রিয়ায়। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের পদের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:
১. ড্রাফটসম্যান: এই পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ও গ্রেড (গ্রেড–১৫) ২২,৮০০–৫৫,২০০ টাকা।
২. কম্পিউটার মুদ্রাক্ষরিক: এই পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ও গ্রেড (গ্রেড–১৬) ২১,৯০০–৫২,৯০০ টাকা।
৩. এফডব্লিউএ (ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট): এই পদে মোট ৯ জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ও গ্রেড (গ্রেড–১৬) ২১,৯০০–৫২,৯০০ টাকা।
৪. অগ্নিনির্বাপক: এই পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ও গ্রেড (গ্রেড–১৯) ২০,৫০০–৪৯,৬০০ টাকা।
৫. অফিস সহায়ক: এই পদে মোট ৯ জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ও গ্রেড (গ্রেড–২০) ২০,০০০–৪৮,৪০০ টাকা।
৬. আয়া: এই পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ও গ্রেড (গ্রেড–২০) ২০,০০০–৪৮,৪০০ টাকা।
৭. বাবুর্চি: এই পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ও গ্রেড (গ্রেড–২০) ২০,০০০–৪৮,৪০০ টাকা।
৮. মালি: এই পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ও গ্রেড (গ্রেড–২০) ২০,০০০–৪৮,৪০০ টাকা।
৯. সহকারী বাবুর্চি: এই পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ও গ্রেড (গ্রেড–২০) ২০,০০০–৪৮,৪০০ টাকা।
১০. মেসওয়েটার: এই পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ও গ্রেড (গ্রেড–২০) ২০,০০০–৪৮,৪০০ টাকা।
১১. পরিচ্ছন্নতাকর্মী: এই পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ও গ্রেড (গ্রেড–২০) ২০,০০০–৪৮,৪০০ টাকা।
আবেদনের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩২ বছর। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি হিসেবে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪ থেকে ১১ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার ফি জমাদানের তারিখ শুরু হবে ১ নভেম্বর ২০২৬ থেকে। আবেদনপত্র জমাদানের শেষ সময়সীমা ২১ নভেম্বর ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।