প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে ১১তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ২ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
নিয়োগ দেওয়া হবে যে পদে:
পদের নাম: ভেরিফিকেশন/ ইনভেস্টিগেশন অফিসার
মোট শূন্যপদ: ২ টি
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি সশস্ত্র বাহিনীতে ২০ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত জেসিও (JCO) অথবা সমপদমর্যাদাধারী হতে হবে। তবে বিমানবাহিনীর অবসরপ্রাপ্তরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
বেতন ও গ্রেড:
নিযুক্ত কর্মকর্তাদের বেতন স্কেল হবে ১১তম গ্রেড অনুযায়ী, যা ২৫,০০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৬০,৫০০ টাকা পর্যন্ত হবে।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নির্ধারিত ওয়েবসাইট https://basb.teletalk.com.bd এই ঠিকানায় গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি ও সময়সীমা:
আবেদন প্রক্রিয়ার জন্য নির্ধারিত ফি ১৬৮ টাকা। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের কার্যক্রম শুরু হবে ১ নভেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে। আবেদনের শেষ সময়সীমা নির্ধারিত হয়েছে ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।
আবেদনের বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।