রাজধানীর উত্তরার রাস্তায় একদল বিদেশি নাগরিককে ঘুরতে দেখা যাচ্ছে। তাঁদের প্রত্যেকের হাতে দুটি করে মোবাইল ফোন। লক্ষ্য করা গেছে, একটি ফোনে তারা লাইভ ভিডিও করছেন এবং অন্য ফোনে কিছু লেখা বা নির্দেশনা রয়েছে। প্রথম দেখায় তাঁদের এই কর্মকাণ্ড দেখে মনে হতে পারে যে তাঁরা হয়তো কোনো সংবাদমাধ্যমের সাংবাদিক অথবা গুগল স্ট্রিট ভিউ ম্যাপের জন্য তথ্য সংগ্রহ করছেন। তবে প্রকৃত বিষয়টি ভিন্ন। তাঁরা মাসের পর মাস ধরে একইভাবে লাইভ ভিডিও করে চলেছেন। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে তাঁদের এই লাইভ ভিডিওর কার্যক্রম। মূলত ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টর এবং টেকপাড়া এলাকায় গেলে চীনা নাগরিকদের এই ধরনের অদ্ভুত কর্মকাণ্ড নিয়মিত দেখা যাবে।
উত্তরায় চীনা নাগরিকদের লাইভ ভিডিওতে বাংলাদেশকে নয়াদিল্লি বলার অভিযোগ
৬ নভেম্বর, ২০২৬ এ ১২:০১ অপরাহ্ণ