যাত্রার ২৮ বছর পূর্ণ করল জাতীয় দৈনিক মুক্তকণ্ঠ। এই গৌরবময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার পত্রিকাটির প্রধান কার্যালয়ে শুভেচ্ছার ঢল নামে। দেশজুড়ে ছড়িয়ে থাকা শুভাকাঙ্ক্ষীরা ফুল, কেক, মিষ্টি এবং শুভেচ্ছাবার্তার মাধ্যমে তাঁদের ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশ করেন। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত মুক্তকণ্ঠের প্রধান কার্যালয়ে এসে নানাভাবে নিজেদের ভালো লাগা ব্যক্ত করেন তাঁরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে মুক্তকণ্ঠ কার্যালয়ে ভিড় করেন বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা এবং ব্যাংকের প্রতিনিধিরা। শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী ও করপোরেট কমিউনিকেশন ম্যানেজার শেরোজ ইসলাম; ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পাবলিক রিলেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার এস এম ফয়সাল; বাংলালিংকের করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর এ এইচ এম হাসিনুল কুদ্দুস; আবুল খায়ের গ্রুপের হেড অব মিডিয়া রিলেশনস অ্যান্ড কমিউনিকেশন রাফে সাদনান আদেল; ক্রাউন সিমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফজলুর রহমান; ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম, এসিআই পিএলসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডিজিটাল মিডিয়া) মাহদি হাসান খান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্পনসরশিপ অ্যান্ড সিএসআরের ডেপুটি ম্যানেজার সাকিব হাসান এবং প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল।
পাশাপাশি শুভেচ্ছা জানাতে আরও উপস্থিত ছিলেন নাভানা গ্রুপের কোম্পানি সেক্রেটারি লরেন্স শ্যামল মল্লিক, শান্তা ফাইন্যান্সিয়াল মার্কেট লিমিটেডের মার্কেটিংয়ের এভিপি রাহাত মাহমুদ, ফুডপ্যান্ডার পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক রিলেশনের প্রধান মোহাম্মদ জাহেদুল ইসলাম, মাস্টারকার্ডের রিলেশনশিপ ম্যানেজার সামিয়া সুলতানা, রেনেসাঁ হোটেলসের সিনিয়র পাবলিক রিলেশনস এক্সিকিউটিভ সাদিয়া আফরিন, ইস্টার্ন ব্যাংক পিএলসির কমিউনিকেশনস অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্সের সিনিয়র ম্যানেজার সায়েদা হাসিন জাহান, এবি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশনের এসপিও তারিকুল ইসলাম, নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মুহাম্মদ জাহিদুল ইসলাম, রানারের চিফ কমিউনিকেশনস অফিসার ওয়াহিদ মুরাদ এবং ইআইএইচটিএল ইনোভেশন হাব লিমিটেডের ব্যবস্থাপনা সম্পাদক এম এ মুবিন খান।
গণমাধ্যম অঙ্গন, বিজ্ঞাপনী সংস্থা ও জনসংযোগ প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই উৎসবে শামিল হন। শুভেচ্ছা জানাতে আসেন চ্যানেল আইয়ের অনুষ্ঠান মহাব্যবস্থাপক রাজু আলীম ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অনন্যা রুমা; এটিএন নিউজের হেড অব প্রোগ্রাম তাশিক আহমেদ, স্টার নিউজের প্রধান নির্বাহী মোখছেদুল কামাল বাবু, ঢাকা স্ট্রিমের হেড অব কমিউনিকেশনস এস এম মিনহাজুর রহমান, মুক্তকণ্ঠের হেড অব মার্কেটিং মনেস অধিকারী এবং আকিজ ব্রডকাস্ট মিডিয়ার এডিটর মোরশেদ নোমান।
বিজ্ঞাপনী ও জনসংযোগ খাতের আরও অনেকে উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে ছিলেন বিটপী অ্যাডভার্টাইজিংয়ের ভাইস প্রেসিডেন্ট (মিডিয়া) অজিত চন্দ্র দাস, স্টারকমের অ্যাসোসিয়েট ডিরেক্টর রিপা খান, মাত্রার সিনিয়র এক্সিকিউটিভ রুহুল শাখাওয়াত, মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার খন্দকার আশিক ইকবাল, ইনফো পাওয়ারের স্পেশালিস্ট (এক্সটারনাল কমিউনিকেশন) ফাইকা হোসেন, ওপাস কমিউনিকেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শারমিন রহমান, অ্যাবস্ট্রাক্ট স্ট্র্যাটেজির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থিওটনিয়াস অপূর্ব বিশ্বাস, রিমার্ক এইচবি লিমিটেডের নির্বাহী পরিচালক মিজানুর রহমান, ইনফোস্টেশনের এক্সটারনাল কমিউনিকেশন লিড ইকরামুল কবির, ভিউ সেন্সের সিনিয়র ম্যানেজার প্রমিথ সাহা, উল্কা সেমির সিনিয়র ম্যানেজার মোজাম্মেল হোসেন, এশিয়াটিক মাইন্ডশেয়ারের শরীফ হোসেন, অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক শরীফ সাব্বির এবং মানবাধিকার খবরের প্রতিনিধিরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে বিভিন্ন উন্নয়ন সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। তাঁদের মধ্যে ছিলেন ওয়াটারএইডের কমিউনিকেশন কো-অর্ডিনেটর প্লাবন গঙ্গোপাধ্যায়, পিকেএসএফের কমিউনিকেশন ম্যানেজার মাসুম আল জাকির এবং পদক্ষেপ মানব উন্নয়ন কেন্দ্রের উম্মে সুমাইয়া মতিয়াতুর রাসুল। এছাড়া শুভেচ্ছা জানায় পথশিশুদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা লিডো, শামসুল হক খান কলেজ এবং ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।
রাজনৈতিক অঙ্গন থেকেও শুভেচ্ছা জানাতে উপস্থিত হন বিভিন্ন দলের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) যুগ্ম মহাসচিব ইব্রাহীম মিয়া এবং বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন কুমার রায়।
এছাড়া রিয়েলমি, শাওমি, অপো, জেকে, সাইমন হলিডেজ, ডরিন পাওয়ার, কোট পিন বিডি ও সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল, প্রচিত, ব্রেইন স্টেশন ২৩, ক্রাউন প্লাজা এয়ারপোর্ট ও এশিয়াটিক ৩৬-এর পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।