‘কাকেরা কোথায়?’—মানুষের মনে ঘুরপাক খাওয়া এই অদ্ভুত প্রশ্নের উত্তর দিতে এবার মুখ খুলল খোদ কাকেরা। নাগরিক কোলাহল আর যান্ত্রিক ঢাকা শহর ছেড়ে তারা প্রকৃতির স্নিগ্ধ কোলে আশ্রয় নিয়েছে। সেখানে বসে তারা নিজেদের হারিয়ে যাওয়ার গল্প আর নানা আলাপচারিতায় মেতে ওঠে। রস ও আলোর এক অনন্য মিশেলে সাজানো এই ‘কাকালাপ’-এর কথা উঠে এসেছে। এই বিশেষ আলাপচারিতার বিষয়বস্তু ফুটিয়ে তুলেছেন মাহাবুবা শারমিন কলি এবং এর শৈল্পিক রূপ এঁকেছেন সায়র।