চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্যানুসারে, এবারের পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশে, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফলাফল প্রকাশ করার পর এই চিত্র সামনে আসে।
বিগত ১০ বছরের পরীক্ষার ফলাফলের দিকে তাকালে দেখা যায়, করোনাকালীন ২০২০ সালে এক ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছিল। সে বছর বিশেষ বিবেচনায় শতভাগ শিক্ষার্থীকে অটোপাস দেওয়া হয়েছিল, ফলে কেউ ফেল করেনি। তবে ২০২৫ সালের ফলাফলে বড় ধরনের ধস লক্ষ্য করা গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এইচএসসি পরীক্ষার পাসের হার সাধারণত ৭৫ থেকে ৯৫ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে প্রকাশিত এই ফলাফলে ব্যাপক পরিবর্তন দেখা গেছে। ২০২৫ সালে পাসের হার নেমে এসেছে ৫৭ দশমিক ১২ শতাংশে এবং প্রায় ৪৩ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
উল্লেখ্য যে, দীর্ঘ দুইবি বছর বিএনপি সরকারের সময়ে আজ প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। এই বিশেষ সময়ে প্রকাশিত ফলাফলে পাসের হার ১০ বছরের মধ্যে সর্বনিম্ন ৫২.১২ শতাংশে নেমে এসেছে।
শিক্ষা বোর্ডগুলোর দেওয়া বিস্তারিত তথ্যানুসারে, ২০১৬ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৭২ শতাংশ, ২০১৭ সালে ৬৬.৬৭ শতাংশ, ২০১৮ সালে ৬৪.৬৭ শতাংশ, ২০১৯ সালে ৭২ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ, ২০২১ সালে ৯৫.৫৭ শতাংশ, ২০২২ সালে ৮৪.৩১ শতাংশ, ২০২৩ সালে ৭৪.৬৭ শতাংশ এবং ২০২৪ সালে ৭৫.৫৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ফলাফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধনের পরপরই শিক্ষার্থীরা তাদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল দেখার সুযোগ পান। মোট তিন উপায়ে ফলাফল দেখার ব্যবস্থা করা হয়েছে।