জাকের আলীর বিদায়ের পর হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে লিড বাড়ানোর চেষ্টা করছেন নাঈম হাসান। চতুর্থ দিনের ৩৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১০২ রান। নাঈম ৩০ ও হাসান ৬ রানে অপরাজিত আছেন। অষ্টম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১৮ রান। বাংলাদেশের লিড এখন ১২৯ রান।