পোশাক প্রস্তুত ও বিপণন খাতের পরিচিত প্রতিষ্ঠান ‘ইজি ফ্যাশন লিমিটেড’ বিপুলসংখ্যক কর্মী নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক ‘সেলসম্যান’ পদে মোট ৬০০ জন যোগ্য কর্মী নিয়োগ করতে যাচ্ছে। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ৬ নভেম্বর।
আবেদনের সংক্ষিপ্ত তথ্যাবলি নিম্নরূপ:
পদের নাম: সেলসম্যান (চুক্তিভিত্তিক)
মোট পদসংখ্যা: ৬০০টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
শারীরিক যোগ্যতা: আবেদনকারীর উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে।
লিঙ্গ: এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে পণ্য বিক্রয়ে দক্ষ হতে হবে। পাশাপাশি বর্তমান ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে স্পষ্ট ধারণা এবং শোরুমের পণ্য সঠিকভাবে প্রদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মানসিকতা থাকতে হবে। এছাড়া শোরুম খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের আগ্রহ থাকা আবশ্যক।
নির্বাচিত প্রার্থীদের প্রধান দায়িত্বসমূহ:
নিযুক্ত কর্মীদের প্রধান কাজ হবে শোরুমের দৈনিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সক্রিয় ভূমিকা রাখা। এছাড়া নতুন গ্রাহক চিহ্নিতকরণ এবং ব্যবসায়িক সুযোগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে। শোরুমের ডিসপ্লে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করা এবং সব পণ্য যথাযথভাবে গুছিয়ে রাখার দায়িত্ব পালন করতে হবে।
চাকরির ধরন ও মেয়াদের শর্তাবলি:
এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক। যোগদানের তারিখ থেকে ২০২৭ সালের ঈদুল ফিতরের ‘চাঁদ রাত’ পর্যন্ত এই চুক্তির মেয়াদ কার্যকর থাকবে।
বেতন ও অন্যান্য সুবিধাসমূহ:
নিযুক্ত কর্মীদের মাসিক বেতন হবে ১৪,০০০ টাকা। এর পাশাপাশি মাসিক বিক্রয় পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ২,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত সেলস ইনসেনটিভ প্রদান করা হবে। যারা ঢাকার বাইরের শাখাগুলোতে নিয়োজিত হবেন, তাদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবাসন-সুবিধা প্রদান করা হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ দেওয়া হতে পারে।
আগ্রহী প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এবং আবেদন করতে নির্দিষ্ট লিংকে প্রবেশ করার অনুরোধ জানানো হয়েছে।