ভারতের পদুচেরি উপকূলে আছড়ে পড়া প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বর্তমানে অত্যন্ত ধীর গতিতে অগ্রসর হচ্ছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতের দিকে ঘূর্ণিঝড়টি উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে শুরু করে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সূত্র অনুযায়ী, উপকূলে আঘাত হানার পর থেকে ঘূর্ণিঝড়টির গতিবেগ আরও হ্রাস পেতে শুরু করেছে। এর ফলে বাংলাদেশে যে পরিমাণ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল, বাস্তবে তা না-ও হতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া অফিসের দেওয়া সর্বশেষ তথ্যমতে, রাজধানী ঢাকাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।