সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামীকাল থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে সৌদিয়া এয়ারলাইন্স।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) এই তথ্য নিশ্চিত করেছেন।
সৌদিয়া এয়ারলাইন্সের বরাত দিয়ে তিনি জানান, সবকিছু অনুকূলে থাকলে আগামীকাল (বুধবার) সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর থেকে সৌদিয়া এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য যে, গত ১০ অক্টোবর রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার একটি ঘটনা ঘটেছিল। সেই হামলার পর থেকেই কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।