জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই গুরুত্বপূর্ণ সফরে তার সফরসঙ্গী হিসেবে সাথে থাকছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান।
আগামী রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রীর ঢাকা থেকে টোকিও উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
সফরের বিষয়টি নিশ্চিত করে রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আমজনতা দলের এই নেতা। তারেক রহমান ওই পোস্টে লিখেছেন, “আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।” পোস্টটির সাথে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত অবস্থায় তারেক রহমানের একটি হাস্যোজ্জ্বল ছবিও সংযুক্ত করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। এই চার দিনের সরকারি সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা। এছাড়া মেট্রোরেলসহ বর্তমানে চলমান বিভিন্ন অবকাঠামো প্রকল্পের ব্যয় হ্রাস এবং ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার পরিধি সম্প্রসারণের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়েই তার এই চার দিনের সরকারি সফর।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। জাপানে অবস্থানকালে প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।