ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের চূড়ান্ত তারিখ এবং নিবন্ধনের ফি নির্ধারণ করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উপলক্ষে আগামী ৫ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম। সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি ৫ হাজার টাকা এবং সনদ ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এই সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং ২০১৫-১৬ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা। গত রোববার সমাবর্তনকেন্দ্রিক নিবন্ধন উপকমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ফারুকুজ্জামান খান এই তথ্যটি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমান জানিয়েছেন যে, সমাবর্তনের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে ২২টি উপকমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘সমাবর্তন ঘিরে ইতোমধ্যে ২২টি উপকমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া একটি কেন্দ্রীয় সেল গঠনের পরিকল্পনা রয়েছে। সেখান থেকে সবার কার্যক্রম মনিটরিং করা হবে এবং পারস্পরিক যোগাযোগ সমন্বয় করা হবে।’ নিবন্ধনের তারিখ নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট উপকমিটি নিশ্চিত করতে পারবে।

নিবন্ধনের সময়সীমা ও ফি সম্পর্কে সমাবর্তনকেন্দ্রিক নিবন্ধন উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ফারুকুজ্জামান খান বিস্তারিত জানান, আগামী ৫ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হবে, যা ২০ নভেম্বর পর্যন্ত চলবে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন ফি ৫০০০ টাকা ও সনদ ফি ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অতিথিদের জন্য ফি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান গণমাধ্যমের সাথে আলাপকালে জানান, সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের জন্য কিছুটা চ্যালেঞ্জ হলেও আমরা বিকেন্দ্রীকরণের ভিত্তিতে দায়িত্ব বণ্টন করে দিয়েছি। যাতে সহজে কার্যক্রম সহজ করা যায়৷ ইতিমধ্যে যথাসময়ে কার্যক্রম সম্পন্ন করতে উপকমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।