প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক গভীর উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় ২ দেশের মধ্যে যোগাযোগে কোথাও ঘাটতি রয়েছে। ঘাটতিটা কী জন্য হয়েছে, খতিয়ে দেখার জন্য সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চেয়েছি।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ ব্যাপারে কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, প্রসেসে একটা ফাঁক আছে। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক-অগ্রহণযোগ্য। একইসঙ্গে, যে অভিযোগে এ দণ্ড কার্যকর হয়েছে, তা হতাশাজনক। কোনোভাবেই গ্রহণযোগ্য না।

তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরব ২ দেশই জেনেভা কনভেনশনে সই করেছে। আমাদের নাগরিককে অপরাধী হিসেবে গ্রেপ্তার করলে, জানাতে হবে।

দুবাইয়ে সাবেক বিমানবাহিনীপ্রধানের গ্রেপ্তারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা আমলে যত চোর, সন্ত্রাসী, মানি লন্ডারিং, দুনীতির সঙ্গে যুক্তদের দেশে ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকারের তালিকায় আছে।