‘কাজলরেখা’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন এবং আলোচনায় আসেন মন্দিরা চক্রবর্তী। তবে এই সিনেমার পর নতুন কোনো চলচ্চিত্রে তাকে এখনো দেখা যায়নি। যদিও পর্দায় ফেরার জন্য তিনি অপেক্ষায় আছেন এবং ইতিমধ্যে একাধিক চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকের সঙ্গে কথা বলেছেন তিনি।
মন্দিরা জানান, নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক হলে এবং ব্যাটে–বলে মিললে হয়তো খুব শিগগিরই নতুন কোনো সিনেমায় তাকে আবারও দেখা যাবে। পেশাগত ব্যস্ততার পাশাপাশি বর্তমানে তিনি শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতেছেন। উৎসবের এই বিশেষ সময়ে মন্দিরা চক্রবর্তীর সাতটি বিশেষ ছবি দেখুন।