ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আদরের মেয়ে আনায়া। মেয়ের প্রথম জন্মদিনের বিশেষ মুহূর্তে গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করেছিলেন অপূর্ব। সেখানে মেয়েকে ঘিরে তাঁর অগাধ ভালোবাসা, সীমাহীন আনন্দ এবং একজন বাবা হওয়ার অনন্য অনুভূতির কথা বিস্তারিতভাবে জানান তিনি। এরই ধারাবাহিকতায় এবার তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের একটি সুন্দর ছবি পোস্ট করেছেন। মা-বাবার সঙ্গে ছোট্ট আনায়ার সেই মিষ্টি মুহূর্তের ছবিগুলো এখন সবার নজর কাড়ছে। আপনিও দেখে নিতে পারেন বাবা-মা ও মেয়ের এই চমৎকার মুহূর্তের ছবিগুলো।