ইসলামী শ্রমিক আন্দোলনের ২০২৭-২৮ সেশনের জন্য ৫১ সদস্যের একটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ খলিলুর রহমান এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন এইচ এম রফিকুল ইসলাম।

গত শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় ঢাকা সেন্ট্রাল কনভেনশন হলে নবগঠিত এই নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অত্যন্ত আয়োজনের সাথে সম্পন্ন হয়।

গঠিত কমিটির অন্যান্য সদস্যদের নামের তালিকায় রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি কে এম বিল্লাল, সহ-সভাপতি মুহাম্মদ হাসমত আলী, সহ- সভাপতি মুহাম্মাদ হারুনুর রশিদ এবং সহ-সভাপতি মুহাম্মাদ ওয়ায়েজ হোসেন ভূঁইয়া। জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ শাহাদাত হোসেন, অ্যাডভোকেট মুহাম্মাদ হাসিবুল ইসলাম ও মুহাম্মাদ হাবিবুল্লাহ হাবিব। এছাড়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে রয়েছেন মুহাম্মাদ নাজিম উদ্দিন, মুহাম্মাদ কামাল উদ্দিন আহম্মেদ এবং শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মধ্যে ঢাকা বিভাগের জন্য গোলাম কিবরিয়া, চট্টগ্রাম বিভাগের জন্য মুহাম্মাদ শরিফুল আলম চৌধুরী, খুলনা বিভাগের জন্য মুহাম্মাদ আল-আমিন গাজী, রাজশাহী বিভাগের জন্য মুহাম্মাদ মুহিবুল্লাহ, বরিশাল বিভাগের জন্য মুহাম্মাদ নজিবুল্লাহ সরকার, সিলেট বিভাগের জন্য মুহাম্মাদ সিদ্দিকুর রহমান, রংপুর বিভাগের জন্য মুহাম্মাদ আনিসুর রহমান, মোমেনশাহী বিভাগের জন্য মুহাম্মাদ আশেকে মোস্তফা, কুমিল্লা বিভাগের জন্য মুহাম্মাদ শাহিদুল ইসলাম এবং ফরিদপুর বিভাগের জন্য মুহাম্মাদ তরিকুল ইসলাম নিযুক্ত হয়েছেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন— প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আবু সুফিয়ান নোমান, দপ্তর সম্পাদক মুহাম্মাদ আব্দুল করিম এবং অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম। প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মুহাম্মাদ ওমর ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মাদ নজরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণবিষয়ক সম্পাদক মুহাম্মাদ নূরে আলম নিরব, নারী শ্রমিক অধিকারবিষয়ক সম্পাদক মুহাম্মাদ হাসান ইমাম মুন্সি, তথ্য-প্রযুক্তি ও গবেষণাবিষয়ক সম্পাদক শেখ মুহাম্মাদ সালিম, ট্রেড ইউনিয়নবিষয়ক সম্পাদক মুহাম্মাদ শাহজাহান ভূইয়া, শিল্প ও কল-কারখানা শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ আব্দুল লতিফ, বস্ত্র ও গার্মেন্টস শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ শামিম খাঁন, নির্মাণ শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ নজরুল ইসলাম, ট্রাক, কাভার ভ্যান ও ট্যাংকলরি শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ শহীদুল ইসলাম, দোকান ও প্রতিষ্ঠান কর্মচারীবিষয়ক সম্পাদক মুহাম্মাদ আইয়ুব আলী চৌধুরী, হকার্স শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ ইমাম হোসেন ভূইয়া, রেলওয়ে শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমান, সড়ক পরিবহন শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ মাসুদুল ইসলাম, হোটেল-রেস্তরাঁ শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ জুয়েল, ডেকোরেটর ও ফার্নিচার শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ আনিসুর রহমান, নৌ-শ্রমিকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ সানা উল্লাহ সরকার, সিএনজি ও হালকাযান চালকবিষয়ক সম্পাদক মুহাম্মাদ আব্দুল আজিজ এবং রিকশা ভ্যান ও অটোচালক বিষয়ক সম্পাদক মুহাম্মাদ শাহাদাত হোসেন প্রধানিয়া। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মুহাম্মাদ আতিকুর রহমান, মুহাম্মাদ আমিরুল হক এবং মুহাম্মাদ সামছুল আলম (সাজু)।

সংগঠনের সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নেছার উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দায়িত্বশীলদেরকে ইসলামি শ্রমনীতি প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণে কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “শ্রমিকরা দেশের অর্থনীতি ও উৎপাদনব্যবস্থার অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও যথাযথ মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্য থেকে মুক্তি দিতে ইসলামি শ্রমনীতির বাস্তবায়ন অত্যন্ত জরুরি।”