একটি পরিবারের ওপর নেমে এসেছে চরম শোকের পাহাড়। মাত্র ২১ দিনের ব্যবধানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দুই ভাই। মৃতদের নাম মো. নাজমুল হাসান ইফতি (২৪) ও মো. ইনতিসার হাসান ইয়াস (১৬)।

পরিবারের বড় ছেলে নাজমুল হাসান ইফতি নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে পড়াশোনা করছিলেন। অন্যদিকে, ছোট ছেলে ইনতিসার হাসান ইয়াস আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এই দুই মেধাবী সন্তানের অকাল প্রয়াণে দিশেহারা হয়ে পড়েছেন তাদের বাবা মো. বাবুল হক এবং মা নাজমিন আক্তার।

সন্তানদের হারিয়ে শোকার্ত মা নাজমিন আক্তার বৃহস্পতিবার বলেন, ‘ছোট মশা আমার পরিবারের সব আনন্দ নিয়ে চলে গেল। এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার আর কোনো অবলম্বন রইল না।’