স্থাপত্যশিল্পের জগতে বিশ্বজুড়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে পরিচিত রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ ২০২৬ অর্জন করেছে বাংলাদেশের রংপুরে অবস্থিত কারুপণ্য রংপুর লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি।
গত বৃহস্পতিবার দ্য রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা) এই বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট এবং ফেসবুক পেজে এই সাফল্যের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য যে, প্রতি দুই বছর অন্তর এই আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হয়। এবার পঞ্চমবারের মতো এই সম্মানজনক পুরস্কারটি দেওয়া হলো।