ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতির কারণে চরম নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ৪১ বছর বয়সী এই যুবরাজকে অত্যন্ত কঠোর নিরাপত্তাবেষ্টনীর আওতায় রাখা হয়েছে। তাকে নিরাপদ রাখতে বাংকার-সুবিধাসম্পন্ন বিভিন্ন রাজপ্রাসাদে দফায় দফায় সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।