উৎসবের আমেজ যখন চারদিকে, তখন পোশাক আর সাজগোজের পরিকল্পনা হয়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো ঐতিহ্যবাহী শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া, কখনো জমকালো পোশাকে উৎসবের ঝলক, আবার কখনো স্বচ্ছন্দ পোশাকে ছিমছাম সৌন্দর্য—এই বৈচিত্র্যই পূজার আনন্দকে বাড়িয়ে দেয়। ষষ্ঠী থেকে দশমী—দুর্গাপূজার এই দিনগুলোর রয়েছে আলাদা রং, আলাদা আবহ; আর তার সঙ্গে তাল মিলিয়ে বদলে যেতে পারে সাজও। রঙের সঠিক নির্বাচন, সূক্ষ্ম নকশা, মানানসই গয়না আর সাজের ছোট ছোট পরিবর্তনই একজন নারীর ব্যক্তিত্ব ও নিজস্বতাকে ফুটিয়ে তুলতে পারে। ‘নকশা’র এই বিশেষ আয়োজনে তুলে ধরা হয়েছে উৎসবে পাঁচটি ভিন্ন লুকে নিজেকে সাজিয়ে তোলার অনুপ্রেরণা, যা আপনাকে প্রতিটি দিন আলাদাভাবে উদ্ভাসিত হতে সাহায্য করবে।