সেবাগ্রহীতাদের জন্য বিভিন্ন সেবার ধরন এবং সেই অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ও যোগাযোগের নম্বর উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
গত রোববার (১১ অক্টোবর) শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এর ফলে এখন থেকে মাদ্রাসা বোর্ডের বিভিন্ন সেবার জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবে, তা সহজেই জানতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে বিভিন্ন সেবার ধরন এবং তা প্রদানে নিয়োজিত কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বর তুলে ধরা হয়েছে।
মাদ্রাসা বোর্ডে কোন সেবা পেতে কার সঙ্গে যোগাযোগ করবেন, তা দেখতে এখানে ক্লিক করুন।