ইতিহাসের ক্যানভাসে প্রতিটি দিনই কোনো না কোনো গুরুত্ব বহন করে। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। আবার সৃষ্টিজগতের নিয়মে পৃথিবী ছেড়ে চলে গেছেন তারা।

আজ শনিবার, ১০ অক্টোবর। ইতিহাসের পাতায় এই দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলি, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুর তথ্য নিচে তুলে ধরা হলো

গুরুত্বপূর্ণ ঘটনাবলি ঘটনাবলি

৬৮০ - কারবালার যুদ্ধ: খলিফা প্রথম ইয়াজিদের সেনাবাহিনী ইসলাম-প্রবর্তক নবী মুহাম্মদের পৌত্র হোসাইন ইবনে আলীকে হত্যা করেছে। এই ঘটনার স্মৃতিরক্ষার্থে শিয়ারা আশুরা পালন করেন।

৭৩২ - তুরের যুদ্ধ: চার্লস মার্টেলের নেতৃত্বাধীন একটি বাহিনী পশ্চিম ফ্রান্সের পাঁইতি ও তুরের মধ্যবর্তী এক স্থানে উমাইয়া খিলাফতের বাহিনীকে পরাস্ত করে।

১৯০২ - হল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালতের প্রথম বৈঠক বা এজলাস অনুষ্ঠিত হয়।

১৯১৭ - জার্মানির বিরুদ্ধে ব্রাজিল যুদ্ধ ঘোষণা করে।

১৯৩২ - সোভিয়েত ইউনিয়নের নেভা নদীর ওপর লেনিন জলবিদ্যুৎ প্রকল্প চালু হয়।

১৯৪২ - কবি কাজী নজরুল ইসলাম মস্তিষ্ক ব্যাধিতে আক্রান্ত (মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আর সুস্থ হননি) হন।

১৯৪৩ - চিয়াং কাই শেক চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৫৯ - আর্জেন্টিনায় গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৬৪ - এশিয়ার প্রথম টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।

১৯৬৭ - প্রায় ১০০ দেশের মধ্যে মহাশূন্য চুক্তি স্বাক্ষর হয়।

১৯৭০ - দক্ষিণপূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপ দেশ ফিজি দ্বীপপুঞ্জ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭২ - বঙ্গবন্ধুকে বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মান ‘জুলিও কুরি’ পদক প্রদানের ঘোষণা।

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় গিনি।

১৯৮৬ - সালভাদের ভূমিকম্পে দুই সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটে।

১৯৯২ - ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালনের শুরু করা হচ্ছে।

১৯৯৭ - ফ্রান্সের ৪০ জাতি শীর্ষ সম্মেলন শুরু হয়।

জন্ম

১৪৬৫ - প্রথম সেলিম, উসমানীয় খলিফা ও নবম উসমানীয় সুলতান।

১৬৮৪ - জাঁ-আন্টইনে ওয়াটেয়াউ, ফরাসি চিত্রশিল্পী।

১৭৩১ - হেনরি ক্যাভেন্ডিশ ফরাসি ইংরেজি রসায়নবিদ, পদার্থবিদ ও দার্শনিক।

১৮১৩ - জুসেপ্পে ভের্দি, ইতালীয় সুরকার।

১৮২২ - নরেন্দ্রকৃষ্ণ দেব, কলকাতার শোভাবাজারের মহারাজা।

১৮২৫ - পল ক্রুগার, দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।

১৮৩০ - দ্বিতীয় ইসাবেলা, স্পেনের রানি।

১৮৪৪ - বদরুদ্দিন ত্যাবজী, অবিভক্ত ভারতের খ্যাতনামা বিচারপতি।

১৮৬১ - ফ্রিদতিয়ফ নানসেন, নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান এক্সপ্লোরার ও বিজ্ঞানী।

১৮৭০ - তিনকড়ি, বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী।

১৮৯৮ - তান ইউন-শান, চীনা পণ্ডিত এবং শান্তিনিকেতনে চীনা ভবনের প্রতিষ্ঠাতা-অধ্যক্ষ।

১৮৯৯ - শ্রীপাদ অমৃত ডাঙ্গে, ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রেড ইউনিয়ন নেতা।

১৯০০ - হেলেন হেইস, মার্কিন অভিনেত্রী।

১৯০০ - হেলেন হায়েজ, আমেরিকান অভিনেত্রী।

১৯০১ - আলবার্তো গিয়াকোমেটি, সুইস ভাস্কর ও চিত্রকর।

১৯০৬ - আর. কে. নারায়ণ, ভারতীয় লেখক।

১৯০৮ - সবুর খান, রাজনৈতিক পার্লামেন্টারিয়ান।

১৯০৮ - মারসে রোডোরেডা, কাতালান ভাষার স্প্যানিশ উপন্যাসবিদ।

১৯১০ - দ্বারকানাথ কোটনিস, ভারতের পাঁচজন চিকিৎসকের মধ্যে একজন যাঁরা দ্বিতীয় চীন-জাপান যুদ্ধের সময় চীনে চিকিৎসা সহায়তায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।

১৯১২ - অনিল মুখার্জি, বাংলাদেশি লেখক এবং রাজনীতিবিদ।

১৯১৩ - ক্লাউডে সাইমন, নোবেল পুরস্কার বিজয়ী মালাগাসি ফরাসি লেখক।

১৯১৬ - সমর সেন, ভারতীয় বাঙালি কবি এবং সাংবাদিক।

১৯২৪ - এড উড, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৩০ - হ্যারল্ড পিন্টার, ব্রিটিশ সাহিত্যিক এবং মঞ্চ নির্দেশক এবং নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৩০ - ইভ শোভাঁ, ফরাসি রসায়নবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৩৫ - খলিল আল-ওয়াজির, ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা।

১৯৩৬ - গেরহার্ড এর্টল, জার্মান পদার্থবিজ্ঞানী এবং নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৩৭ - সিরাজুল ইসলাম (অভিনেতা), বাংলাদেশি মঞ্চ, বেতার ও টিভির সুপরিচিত অভিনেতা।

১৯৪১ - কেন সারো-ওয়িও, নাইজেরিয়া লেখক ও সমাজ কর্মী।

১৯৪৬ - নাওতো কান, জাপানের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৫৪ - রেখা, ভারতীয় অভিনেত্রী।

১৯৫৪ - ফার্নান্দো সান্টস, সাবেক পর্তুগিজ ফুটবলার ও ম্যানেজার।

১৯৫৭ - রুমিকো তাকাহাশি, জাপানি লেখক ও অঙ্কনশিল্পী।

১৯৬৩ - অনিতা মুই, হংকংয়ের গায়িকা এবং অভিনেত্রী।

১৯৬৩ - ড্যানিয়েল পার্ল, মার্কিন ইহুদি সাংবাদিক।

১৯৬৬ - টনি অ্যাডামস, ইংরেজ সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার।

১৯৭৪ - জুলিও রিকার্ডো ক্রুজ, সাবেক আর্জেন্টিনার ফুটবলার।

১৯৭৯ - নিকোলাস মাসু, চিলির টেনিস খেলোয়াড়।

১৯৮২ - ইয়াসির আল-কাহতানি, সৌদি আরব ফুটবল।

১৯৮৬ - এজেকিয়েল গারাই, আর্জেন্টিনীয় ফুটবলার।

১৯৯১ - জেরদান শাচিরি, সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।

১৯৯৪ - বে সুজি, দক্ষিণ কোরীয় গায়িকা, অভিনেত্রী এবং মডেল।

মৃত্যু

১৯ খ্রিস্টাব্দ - গেরমানিকুস, রোমান জেনারেল।

৬৪৪ - পলিনুস, ইয়র্কের আর্চবিশপ।

৬৮০ - আব্বাস ইবনে আলী, আলী ইবনে আবু তালিবের পুত্র।

৬৮০ - হাবিব ইবনে মাজোয়াহির আল-আসাদি, বনু আসাদ গোত্রের লোক এবং আলী, হাসান ইবনে আলী এবং হুসেন ইবনে আলীর অন্যতম সঙ্গী ছিলেন।

৬৮০ - হুসাইন ইবনে আলী, ইসলামের নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র এবং আলি রদিয়াল্লাহুয়ানহু ও ফাতিমার রদিয়াল্লাহুয়ানহা এর পুত্র।

৬৮০ - আল-হোসেইন ইবন আলী ইবন আবি তালিব, ফাতিমা জাহরা-এর পুত্র ও হাসান ইবন আলী-এর কনিষ্ঠ ভ্রাতা।

১৫৩৯ - নানক, প্রথম শিখগুরু।

১৬৫৯ - আবেল তাসমান, ওলন্দাজ নৌ-অভিযাত্রী ও ব্যবসায়ী।

১৮২৭ - উগো ফস্কল, ইতালীয় লেখক ও কবি।

১৮৩৭ - চার্লস ফুরিয়ার, ফরাসি দার্শনিক ও শিক্ষাবিদ।

১৮৭২ - উইলিয়াম এইচ. সেওারড, আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ২৪ তম মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী।

১৯১৩ - জাপান কাতসুরা তারো, জাপানি রাজনীতিবিদ ও ষষ্ঠ প্রধানমন্ত্রী।

১৯৬৩ - এদিত পিয়াফ, ফরাসি সংগীতশিল্পী, গীতিকার, কাবারে গায়িকা ও চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৬৪ - গুরু দত্ত, বিংশ শতকের পঞ্চাশ ও ষাটের দশকের ভারতীয় চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও অভিনেতা।

১৯৭১ - সৈয়দ ওয়ালিউল্লাহ, বাঙালি কথাশিল্পী, ঔপন্যাসিক ও নাট্যকার।

১৯৭৩ - লুডভিগ ভন মিসেস, অস্ট্রিয়ান-আমেরিকান অস্ট্রিয়ান স্কুল অর্থনীতিবিদ, ইতিহাসবিদ, তর্কশাস্ত্রী এবং সমাজবিজ্ঞানী।

১৯৮১ - জ্যাকব চার্লস গুটম্যান মার্কিন ব্যবসায়ী এবং সমাজসেবী।

১৯৮৩ - রাফ রিচার্ডসন, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।

১৯৮৪ - আবদুল করিম আমিরি ফিরুজকুহি, ইরানের প্রখ্যাত কবি, গবেষক ও অধ্যাপক।

১৯৮৪ - আয়াতুল্লাহ মীর্যা খলিল কামারেহয়ী, বিখ্যাত মুফাসসির ও অধ্যাপক।

১৯৮৫ - ইউল ব্রাইনার, রুশ চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা।

১৯৮৫ - অরসন ওয়েলস, মার্কিন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, লেখক এবং প্রযোজক।

১৯৯৪ - শেখ মোহাম্মদ সুলতান (এস এম সুলতান), বাংলাদেশি প্রখ্যাত চিত্রশিল্পী।

২০০০ - সিরিমাভো বন্দরনায়েকে, শ্রীলঙ্কার ষষ্ঠ প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ।

২০০৪ - ক্রিস্টোফার রিভ, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।

২০০৫ - মিল্টন ওবোতে, উগান্ডা রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট।

২০১০ - জোয়ান সুথেরলান্ড, অস্ট্রেলীয় সুইস সরু ও অভিনেত্রী।

২০১১ - জগজিৎ সিং, ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক।

২০১৫ - রিচার্ড এফ. হেক, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ ও শিক্ষাবিদ।

২০১৯ - রাম মোহন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে শিক্ষামূলক জনপ্রিয় কার্টুন চরিত্র মীনার রূপদানকারী।

২০২১ - পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আবদুল কাদের।

২০২২ - মুলায়ম সিং যাদব, ভারতীয় রাজনীতিবিদ, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও একসময়ের ভারতের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী।