জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) ঢাকা মহানগর উত্তরের আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এই নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন রাহাত এবং সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার মাহতাব হোসেন (সাব্বির)। এছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে জহিরুল ইসলাম অমিকে।
বাংলাদেশপন্থা, সংস্কারপন্থা ও সামাজিক গণতন্ত্রের মূল আদর্শের আলোকে রাজনৈতিক কার্যক্রমকে আরও সুসংগঠিত এবং গতিশীল করার লক্ষ্যেই এই কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
গত শুক্রবার (৯ অক্টোবর) দলের প্রধান সংগঠক মো. আহসান উল্লাহর সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় আহ্বায়ক নাঈম আহমাদ এবং সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলিম এই কমিটির চূড়ান্ত অনুমোদন দেন।
ঘোষিত এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম সুমন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন তানিশা ইসলাম নীলা। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আল-মামুন ও আরিফুল হক চৌধুরী। অন্যদিকে, যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. শিহাব উদ্দীন আহমদ ও সোহরাব আলী।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে অর্থ সম্পাদক হিসেবে মো. আল-আমিন এবং দপ্তর সম্পাদক হিসেবে ইভান হাওলাদারকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
সদস্য হিসেবে এই কমিটিতে স্থান পেয়েছেন ইমরান আহমেদ, দিদারুল ইসলাম, তাওহিদ খান, ইমরান হোসেন, ইব্রাহীম সিফাত, আবদুল্লাহ আল নোমান এবং হাফেজ শফিকুল ইসলাম।
জেডিপির প্রধান সংগঠক আহছান উল্লাহ আশা প্রকাশ করে বলেন, “নতুন কমিটির নেতৃত্বে ঢাকা মহানগর উত্তরে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। একই সঙ্গে বাংলাদেশপন্থা, সংস্কারপন্থা ও সামাজিক গণতন্ত্রের আদর্শকে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে কমিটির নেতারা কার্যকর ভূমিকা রাখবেন।”