নড়াইল জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট গাউসুল আযম মাসুমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নড়াইল আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর নড়াইল সদর থানায় যুবলীগ নেতা মাসুমের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৪ সালের ২৮ মে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নড়াইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে অ্যাডভোকেট গাউসুল আযম মাসুমকে সভাপতি এবং খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল।