দীর্ঘদিন ধরে কমিটি বিলুপ্ত থাকার পর অবশেষে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৯ সদস্যের এই নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম এবং সদস্যসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন সাজিদুর রহমান।
গত বুধবার (৭ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এই নতুন কমিটির ঘোষণা দেয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদনের কথা জানানো হয়েছে।
নতুন এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সোহান আল ইমামকে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আকিবুল ইসলাম, হাবিবুর রহমান মোল্লা (রুবেন), মো. মেহেদী হাসান, তাসবীর হাসান, মো. আমিরুল ইসলাম সোহেল, ইসমাইল হোসেন, মো. নাহিদুল ইসলাম সোহেল, মোহাম্মদ লালন শেখ, নিলয় হাওলাদার মোস্ত এবং সোহাগ আক্তার।
কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন শেখ রেদোয়ান ইকবাল, সাহেদ হাসান পিয়াস, রাজিব মোল্লা, মাহফুজুর রহমান, উজ্জ্বল শিকদার, মো. শরিফুল ইসলাম, হাসানুল আলম রাজু, তরিকুল ইসলাম, নাজমুল ইসলাম, মো. মুমিন শেখ, মেহেদী হাসান, মেহেদী হাসান খান, আবির শিকদার, আহসান বিশ্বাস এবং রাহাদুল ইসলাম রাদ।
নতুন দায়িত্ব প্রাপ্তির পর সদস্যসচিব সাজিদুর রহমান বলেন, “কেন্দ্রীয় ছাত্রদল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি যথাযথভাবে পালনের চেষ্টা করব। গোপালগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করব। দলের নির্দেশনা অনুযায়ী আগামী দিনের কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য।”
কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং সদস্যসচিবের যৌথ স্বাক্ষরের মাধ্যমেই জেলা ছাত্রদলের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।