রাজধানীর আদালত থেকে আবারও পালিয়ে যাওয়ার ঘটনা ঘটিয়েছেন হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম। এর আগেও একবার আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনা তাঁর সাথে জড়িয়েছিল। সেই পূর্ববর্তী পলায়নের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় শরিফুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল।

গত মঙ্গলবার উক্ত মামলার শুনানির জন্য তাঁকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। তবে শুনানির একপর্যায়ে তিনি কৌশলে আদালত কক্ষ থেকে পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনার বিস্তারিত জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন যে, দুপুর সাড়ে ১২টার দিকে আদালতককক্ষ থেকে শরিফুল ‘কৌশলে’ পালিয়ে যান।