স্কুল ছুটির পর বাড়ি ফিরে মায়ের হাতের তৈরি ধোঁয়া ওঠা গরম এক বাটি নুডলস, বৃষ্টিভেজা অলস বিকেলে ভাইবোনের মাঝে খাবারের কাড়াকাড়ি, কিংবা পরীক্ষার আগের রাতে ক্লান্ত চোখে জেগে থাকার নীরব সঙ্গী—এক বাটি নুডলস কেবল একটি খাবার নয়, বরং আমাদের সুন্দর স্মৃতি ও ভালোবাসার এক অনন্য অনুষঙ্গ।
প্রতি বছর ৬ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নুডলস দিবস। এই বিশেষ দিনটিকে মিষ্টি ও আনন্দময় মুহূর্তের উদযাপনে বিশেষ তথ্যের কথা জানিয়ে দিয়েছে ‘ইফাদ এগি ইনস্ট্যান্ট নুডলস’।
বর্তমান সময়ের আধুনিক নগরজীবনের তীব্র ব্যস্ততার মাঝে দ্রুত ক্ষুধা মেটানোর জন্য নুডলসের কোনো বিকল্প নেই। তবে মুখরোচক স্বাদের পাশাপাশি বর্তমান যুগে স্বাস্থ্য সচেতনতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। ভোক্তাদের রুচি ও চাহিদার পাশাপাশি সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে ‘ইফাদ এগি’ তাদের মুখরোচক স্বাদের সাথে যুক্ত করেছে প্রয়োজনীয় খাদ্যগুণ। মাত্র দুই মিনিটে দ্রুত প্রস্তুতযোগ্য এই ইনস্ট্যান্ট নুডলসে রয়েছে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন বি২, যা প্রাত্যহিক পুষ্টির ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করে। এর সাথে সামান্য তাজা সবজি, একটি ডিম কিংবা নিজের পছন্দের অন্যান্য উপাদান যুক্ত করে খুব সহজেই এটিকে আরও পুষ্টিকর করে তোলা সম্ভব।
আন্তর্জাতিক নুডলস দিবসের এই বিশেষ দিনে ভোক্তাদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে নতুন এক আয়োজন নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে ব্র্যান্ডটি বাজারে নিয়ে এসেছে নতুন ৩০ গ্রামের ‘সিঙ্গেল সার্ভ প্যাক’। এক বেলার ঝটপট নাশতার জন্য একদম সঠিক পরিমাণে তৈরি এই সাশ্রয়ী প্যাকটি স্কুলের টিফিন বক্সে, অফিসের ডেস্কে কাজের ফাঁকে কিংবা মধ্যরাতের ছোট ক্ষুধায় মেটাবে খাবারের তাৎক্ষণিক প্রয়োজন।
‘ছোট প্যাক, বড় স্বাদ’—এই অনন্য প্রতিপাদ্যে ইফাদ এগি তাদের বৈচিত্র্যময় ও পুষ্টিকর আয়োজনের মাধ্যমে প্রতিটি বাটিতে পৌঁছে দিচ্ছে ভালোবাসা আর তৃপ্তির গল্প। বিশেষ এই দিনে এক বাটি ধোঁয়া ওঠা নুডলসে জমা হোক প্রিয়জনদের সঙ্গে আড্ডা ও ভালোবাসার নতুন নতুন মুহূর্ত।