গাড়ি কিংবা মোটরসাইকেলের ইঞ্জিনের দীর্ঘস্থায়ী সুরক্ষা এবং সর্বোচ্চ কার্যক্ষমতা নিশ্চিত করতে মবিল ইঞ্জিন অয়েলের জন্য নতুন সুরক্ষা সিল বা সিকিউরিটি সিল প্রবর্তন করেছে এমজেএল বাংলাদেশ পিএলসি।

এই নতুন প্রযুক্তির মাধ্যমে ক্রেতারা এখন নিজেই পণ্যের আসল বা নকল তা যাচাই করতে পারবেন। সিলের ওপর থাকা কিউআর কোডটি ‘রিভিও স্ক্যানার অ্যাপ’ (REVEO Scanner App) ব্যবহার করে স্ক্যান করলে স্ক্রিনে একটি বিশেষ ভিজ্যুয়াল ইফেক্ট অ্যানিমেশন প্রদর্শিত হবে। এর পরপরই একটি সফল ভেরিফিকেশন মার্কের সাথে ক্রেতার হাতে থাকা মবিল পণ্যটির বিস্তারিত তথ্য ভেসে উঠবে, যা পণ্যটির খাঁটিত্ব বা অথেনটিসিটি নিশ্চিত করবে।

আগ্রহী ক্রেতারা অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে সরাসরি ‘রিভিও স্ক্যানার অ্যাপ’টি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

ডিজিটাল যাচাইয়ের পাশাপাশি শারীরিক বৈশিষ্ট্যের মাধ্যমেও পণ্যের আসল রূপ চেনা সম্ভব। পর্যাপ্ত আলোর উপস্থিতিতে মবিলের ক্যানটি ডানে বা বামে হালকাভাবে কাত করলে সিলের ওপর থাকা ‘এমজেএল’ (MJL) মার্কটি রূপালি রঙ থেকে সোনালি রঙে পরিবর্তিত হবে এবং একটি টিক চিহ্ন (✓) দৃশ্যমান হবে।

একইভাবে, পর্যাপ্ত আলোতে ক্যানটি ডানে বা বামে কাত করলে সিলে থাকা ‘গিয়ার’ (Gear) মার্কটি কমলা রঙ থেকে উজ্জ্বল সবুজে রূপান্তরিত হবে।

পণ্যটির নিরাপত্তা আরও জোরদার করতে ক্যানের ক্যাপের নিচে রিং পিল লাইনার (RPL) ব্যবহার করা হয়েছে। ক্যানের ক্যাপ খোলার পর এই আরপিএল দেখা যাবে, যা একবার ছিঁড়ে ফেললে পুনরায় লাগানো সম্ভব নয়। আরপিএল থাকার অর্থ হলো পণ্যটি লিক হওয়ার কোনো ঝুঁকি নেই এবং ইঞ্জিন অয়েলের গুণগত মান প্রায় শতভাগ অটুট থাকে।

ইঞ্জিনের সুরক্ষা, দীর্ঘস্থায়িত্ব এবং সর্বোচ্চ পারফরম্যান্সের ক্ষেত্রে ক্রেতাদের দীর্ঘদিনের আস্থাকে আরও সুদৃঢ় করতে এমজেএল বাংলাদেশ পিএলসি এই নতুন উদ্যোগ গ্রহণ করেছে। উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটি বাংলাদেশে ‘এক্সনমোবিল’ (ExxonMobil)-এর স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স পার্টনার হিসেবে কাজ করছে। একইসাথে তারা মবিল ব্র্যান্ডের লুব্রিকেন্টের একমাত্র অথরাইজড আমদানিকারক, প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান।