রাজধানীর কারওয়ান বাজারে প্রগতি ইনস্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ৩৪৬তম সভা সম্পন্ন হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির প্রধান কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রগতি ইনস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন।
উক্ত সভায় কোম্পানির সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতি, বর্তমান কার্যক্রম এবং চলমান বিভিন্ন উদ্যোগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা করা হয়। প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমান অগ্রগতির বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুশফিকুর রহমান এবং পরিচালক পর্ষদের সদস্য মোহাম্মদ আবদুল আওয়াল, মো. সাইদুর রহমান, নাসির লতিফ, নিগার জাহান চৌধুরী, নাহরীন ইয়াহিয়া, তাজোয়ার এম আওয়াল, সৈয়দ মোহাম্মদ জান ও ফরিদা আখতার।
এছাড়া সভায় অংশ নেন স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম ও অধ্যাপক শামছুন নাহার, উপদেষ্টা মো. রেজাউল করিম, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শরীফ মুস্তবা, প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান মেজর (অব.) সাদাত মো. মুসা, অমর কৃষ্ণ শীল, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ জাফর আলী।