যারা বাংলাদেশ পন্থাকে ধারণ করে তাদেরকে অবশ্যই ১৯৭১-কে ধারণ করতে হবে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা এ দেশের প্রতিটি নাগরিকের অবশ্য কর্তব্য। সম্প্রতি মুক্তকণ্ঠের ধারাবাহিক অনুষ্ঠান ‘আলাপনে’ এসে এসব কথা বলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।

অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন যে, তাদের মূল দল জমিয়তে ওলামায়ে ইসলামের যে রাজনৈতিক অবস্থান রয়েছে, তারা সেই অনুযায়ী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে মনেপ্রাণে ধারণ করেন। এই বিষয়ে তাদের অবস্থানের কোনো ভিন্নতা নেই বলে তিনি দাবি করেন।

রিদওয়ান মাযহারী আরও বলেন, “দেশপ্রেম এবং দেশের স্বাধীনতাকে সম্মান জানানোই তাদের আদর্শিক পরিচয়। তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং এ দেশের কল্যাণে সবসময় অবিচল ও প্রতিশ্রুতিবদ্ধ।”