পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। প্রকল্পের প্রথম ইউনিটের নিরাপত্তা ভালভের পরীক্ষা গত বুধবার সফলভাবে সম্পন্ন করা হয়েছে। তবে এখনই চূড়ান্ত ধাপ শেষ হয়নি; আরও উচ্চ চাপে এই ইউনিটের পুনরায় একটি পরীক্ষা চালানো হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে, আগামী ডিসেম্বরের শেষ নাগাদ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।