বাংলাদেশের বিদ্যুৎ খাতের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে পারমাণবিক বিদ্যুৎ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের এই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রটি এই মুহূর্তে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে না। মূলত কারিগরি পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যেই গ্রিডে এই বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের অত্যন্ত জটিল পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে এই মাইলফলক অর্জিত হয়েছে। সব বাধা পেরিয়ে অবশেষে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হলো।

বিস্তারিত আসছে।