নতুন বেতনকাঠামো চালুর ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা প্রায় তিন মাসের বকেয়া বেতন একযোগে হাতে পাবেন। তবে প্রত্যেকে ঠিক কত টাকা পাবেন, তা নির্ভর করবে নতুন বেতন নির্ধারণ বা পে ফিক্সেশনের প্রক্রিয়ার ওপর।
আগামীকাল সোমবার থেকে এই পে ফিক্সেশনের কাজ শুরু হতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী ২০ অক্টোবরের মধ্যে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।