শিল্প ও সাহিত্যের আঙিনায় নতুন এক কাব্যিক অনুভূতি নিয়ে হাজির হয়েছেন কবি তাসনুভা অরিন। তাঁর লেখনীতে ফুটে উঠেছে এক যাযাবর আত্মার আকুতি ও শূন্যতার গল্প। মুক্তকণ্ঠের বিশেষ পাতায় প্রকাশিত হয়েছে তাঁর এই মননশীল কবিতা ‘যাযাবরনামা’।
কবিতাটি নিচে তুলে ধরা হলো:
যাযাবরনামা
তাসনুভা অরিন
“শব্দ বুঝি
শব্দ যুগল বুঝি না
একা
মুখের দিকে ফিরে থাকবে, এমন মুখ—
হারিয়েছি।
মানুষের গন্ধে শীশা।
মানুষ-মানুষ খেলায়
ফুটতে গিয়ে বহুবার
ফুরিয়েছি মধু
শূন্য
ঘাস আর প্রজাপতি দ্বন্দ্বে ঘাসফুল যাযাবর।”
কবিতাটির নান্দনিক রূপ ফুটিয়ে তুলতে অলংকরণ করেছেন এস এম রাকিবুর রহমান এবং গ্রাফিক্সের কাজ করেছে মুক্তকণ্ঠ। শব্দের স্বল্পতা আর আবেগের গভীরতায় কবি এখানে মানুষের সম্পর্কের জটিলতা এবং একাকীত্বের এক অনন্য চিত্র অঙ্কন করেছেন।