ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্লাটিনাম জুবিলি বা ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে এক বিশেষ মিলনমেলার আয়োজন করতে যাচ্ছে ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আগামী ২ জানুয়ারি ২০২৭ সালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশ ও প্রবাসে ছড়িয়ে থাকা এই প্রতিষ্ঠানের সকল প্রাক্তন শিক্ষার্থীকে এই আনন্দঘন আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

আয়োজনে অংশ নিতে ইচ্ছুক সদস্যদের আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে। রেজিস্ট্রেশন এবং অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

স্মৃতির পাতায় শৈশব, বন্ধুত্ব এবং প্রিয় প্রতিষ্ঠানের সঙ্গে গৌরবময় পথচলার এই ৭৫ বছর পূর্তির আয়োজনে প্রাক্তনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আশা করছে অ্যাসোসিয়েশন। পুরো আয়োজনের মূল আহ্বান হিসেবে রাখা হয়েছে, ‘ফিরে যাই শৈশবে, মেতে উঠি উৎসবে’।