দেশের ক্রমবর্ধমান আবাসন সমস্যা সমাধানে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘নর্থ সাউথ গ্রুপ’। ২০১৯ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে আবাসিক ও বাণিজ্যিক খাতের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মূলত চারটি প্রধান ক্ষেত্র—আবাসিক অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক কমপ্লেক্স, আবাসন প্রকল্প এবং হোটেল ও রিসোর্ট নিয়ে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বর্তমানে প্রতিষ্ঠানটির বেশ কিছু উল্লেখযোগ্য প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে পূর্বাচল ৩০০ ফুট মহাসড়ক ও আর্মি হাউসিং (জলসিঁড়ি) সংলগ্ন ‘নর্থ সাউথ গ্রিন সিটি’, পূর্বাচল ৩০ নম্বর সেক্টর-সংলগ্ন টঙ্গী-কালীগঞ্জ মহাসড়কের পাশে ‘নর্থ সাউথ ইন্ডাস্ট্রিয়াল সিটি’ এবং ঢাকা-মাওয়া ৪০০ ফুট এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলস্টেশন ও আন্ডারপাস-সংলগ্ন ‘নর্থ সাউথ স্কয়ার সিটি’ অন্যতম। এছাড়া কক্সবাজার মেরিন ড্রাইভের ইনানী বিচে অবস্থিত ‘টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট’ তাদের অন্যতম আকর্ষণ। পাশাপাশি জলসিঁড়ি আবাসন, পূর্বাচল এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট প্রকল্পের নির্মাণকাজ বর্তমানে চলমান রয়েছে।

গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে নর্থ সাউথ গ্রুপ নানামুখী সুবিধা প্রদান করছে। ক্রেতাদের জন্য নিজস্ব পরিবহনে প্রকল্প পরিদর্শনের সুযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রকল্পের সর্বশেষ অগ্রগতি জানানো হয়। গ্রাহকসেবার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি নিরন্তর কাজ করে যাচ্ছে।

ভবিষ্যতে আরও আধুনিক ও মানসম্মত আবাসন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে নর্থ সাউথ গ্রুপের। রিয়েল এস্টেট খাতে উদ্ভাবনী ধারণা যুক্ত করে ক্রেতাদের জন্য নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। গুণগত নির্মাণ শৈলী, উন্নত সেবা এবং প্রকল্পের বৈচিত্র্যের কারণে আবাসন খাতে গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানটি একটি নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে।