ময়মনসিংহে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী প্রাণ হারিয়েছেন। আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে নগরীর আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্ড্রপা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার বিস্তারিত বিবরণ এখনো জানা যায়নি।