গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিভ যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমান। ওই বিমানে মোট ১৭৪ জন যাত্রী ছিলেন। ঘটনার সময় বিমানটি ওমানের আকাশসীমায় অবস্থান করছিল।

প্রাথমিকভাবে সবকিছু স্বাভাবিক মনে হলেও হঠাৎ করে বিমানটির গতিপথে ছন্দপতন ঘটে। দ্রুত নিচের দিকে নামতে শুরু করলে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। যদিও তখনো যাত্রীদের কেউই বুঝতে পারেননি আসলে কী ঘটছে। কত বড় বিপদ ঘটেছে ককপিটে।

এই অভিজ্ঞতা নিয়ে একজন যাত্রী জানান, ‘মনে হচ্ছিল উড়োজাহাজ না, রোলারকোস্টার’।