রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউগিনি প্রপার্টিজে সংবাদিক সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় এ পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর প্রায় ৫০ জন দুষ্কৃতকারী অবৈধভাবে স্টুডিওতে প্রবেশ করে হামলা চালায়। ওই সময় হামলাকারীরা নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি ক্যাবল, ক্যামেরা এবং প্রফেশনাল মিডিয়া ইকুইপমেন্টসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। পাশাপাশি তারা স্টুডিওর গাড়িও ভাঙচুর করে।