বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (পিএমএফ) বাস্তবায়নের জন্য বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘কমিউনিটি ম্যানেজার-১’ পদে মোট ২০০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ আগামী ২৫ অক্টোবর।

প্রতিষ্ঠানের নাম: পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র
পদের নাম: কমিউনিটি ম্যানেজার-১
পদসংখ্যা: ২০০
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: পদক্ষেপের ব্রাঞ্চ অফিসগুলো (বাংলাদেশের যেকোনো স্থান)
মাসিক বেতন: ১৫,০০০ থেকে ২৯,৯৫৩ টাকা

শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের যেকোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সিজিপিএ/জিপিএ–৫.০-এর স্কেলে ২.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.২৫ থাকতে হবে।

বয়সসীমা:
আবেদনকারীর বয়স ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

অন্যান্য যোগ্যতা:
কম্পিউটারে এমএস অফিসবিষয়ক কাজ জানা আবশ্যক। ড্রাইভিং লাইসেন্সসহ নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং সে ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী জ্বালানি ভাতা প্রদান করা হবে।

বিশেষ শর্ত:
নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

প্রধান দায়িত্ব:
এলাকা জরিপ, সমিতি গঠন ও পরিচালনা করা। সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় সংগ্রহ, লিপ ও রেমিট্যান্স কার্যক্রম বাস্তবায়ন করা। এ ছাড়া সমিতি ও এলাকা/কমিউনিটি পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা:
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র, হালনাগাদ সিভি, রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, নাগরিকত্ব সনদ এবং সব শিক্ষাগত সনদের স্ক্যান কপি সংযুক্ত করে [email protected] ঠিকানায় ই-মেইল করে আবেদন করতে পারবেন।

বিশেষ সতর্কবার্তা:
চূড়ান্ত নিয়োগের পর স্টাফ সেভিংস ডিপোজিট ছাড়া পদক্ষেপে অন্য কোনো অর্থ নেওয়া হয় না। বিজ্ঞপ্তির শর্তাবলি ও নিয়মাবলি তাদের নিজস্ব ওয়েবসাইটেও পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬