বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে সই করেছে। এই চুক্তির মাধ্যমে উভয় দেশ প্রযুক্তি, পারমাণবিক নিরাপত্তা এবং বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধির পথ প্রশস্ত করবে।

চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ স্বাক্ষর করেন।

বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুকে আজ শনিবার এ তথ্য জানিয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানায়, ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে শুরু হওয়া পারমাণবিক সহযোগিতা উদ্যোগের ধারাবাহিকতায়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে প্রযুক্তিগত বিনিময়, পারমাণবিক নিরাপত্তা এবং বেসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ানোই এই চুক্তির মূল উদ্দেশ্য।