ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত জাপানিজ স্টাডিজ বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ (পিএমজেএস) ২০২৭’ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন চলছে। ৪-এর স্কেলে ২.৫০ সিজিপিএ নিয়ে স্নাতক পাস প্রার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এক বছর মেয়াদি এই প্রোগ্রামটি দুই সেমিস্টারে মোট ৪৪ ক্রেডিটের সমন্বয়ে সম্পন্ন হবে। চাকরিজীবী ও পেশাজীবীদের কথা বিবেচনা করে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে। এ ছাড়া সর্বোচ্চ ৩০ শতাংশ ক্লাস অনলাইনে করার সুযোগ থাকবে।
আবেদনকারীদের আগামী ২৭ নভেম্বর সকাল ১০টায় লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। আগামী বছরের প্রথম দিনে প্রোগ্রামটির ক্লাস শুরু হবে।